ন্যূনতম সংস্কার করেই নির্বাচন চান মির্জা ফখরুল

নির্বাচন মাধ্যমেই সমস্যার সমাধানের কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২১ জানুয়ারি মঙ্গলবার জিয়া স্মৃতি পাঠাগারের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় বক্তৃতাকালে এ প্রসঙ্গে কথা বলেন তিনি।