রাজধানীতে ঝুম বৃষ্টিতে মনের আনন্দে খেলছে দুই শিশু

আজ শুক্রবার বিকেলে রাজধানীর বেশ কিছু এলাকায় টানা বৃষ্টি হয়েছে। এ সময় হাতিরঝিল এলাকায় দুই শিশুকে মনের আনন্দে বৃষ্টিতে ভিজতে ও খেলতে দেখা যায়। বেশ কিছুক্ষণ ধরে চলা এই ঝুম বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।