
তরুণ উদ্যোক্তাদের অনুপ্রেরণার গল্প নিয়ে বিশেষ আয়োজন: প্রাইম ব্যাংক নিবেদিত ‘লিগ্যাসি উইথ এমআরএইচ : সিজন–৩’। আয়োজনে প্রথম আলো ডটকম।
এ পর্বের অতিথি যারীন’স ক্রিয়েশনের স্বত্বাধিকারী আফরোজা সুলতানা শিউলি। ১৭ বছর বয়সে থ্যালাসেমিয়া শনাক্ত হলে থেমে যায় তাঁর প্রাতিষ্ঠানিক পড়াশোনা। এরপর ২০০১ ও ২০১০ সালে ব্যবসা শুরু করে ব্যর্থ হন। কিন্তু থেমে না গিয়ে ২০১৫ সালে ৫৫ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করেন নতুন উদ্যোগ। প্রাকৃতিক রঙ দিয়ে তৈরি দেশীয় বস্ত্র ও হস্তশিল্প নিয়ে গড়ে ওঠা সেই উদ্যোগের পণ্য এখন যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে। সব বাধা পেরিয়ে কীভাবে নিজের উদ্যোগকে সফল করলেন শিউলি?
জানতে দেখুন ভিডিওটি...