চট্টগ্রামের লোহাগাড়ার একটি গ্রামীণ সড়কের সংস্কারকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের উপকরণ দিয়ে দায়সারাভাবে কাজ সম্পন্ন করায় কার্পেটিং উঠে যাচ্ছে। স্থানীয় লোকজন সড়কের কোনো কোনো অংশের কার্পেটিং হাতের টানে তুলে ফেলেছেন, সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন অনেকেই। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে—