সিলেট-৬ আসনের ১১-দলীয় নির্বাচনী জোটের প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ২৭ জানুয়ারি বলেন, নির্বাচিত হলে তাঁকে জিজ্ঞেস না করে পুলিশ কারও বাড়িতে যেতে পারবে না। এর বিপরীতে বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরী আঞ্চলিক ভাষায় প্রশ্ন করে বলেন, তাঁর নির্দেশ ছাড়া পুলিশ চলতে পারবে না? তার মানে কি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী? ২৮ জানুয়ারি নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগকালে দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে