বেসরকারিভাবে জয়ী ঘোষণার পর আরিফুল হক চৌধুরীর প্রতিক্রিয়া

সিলেট-৪ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী। ১২ ফেব্রুয়ারি রাত পৌনে ১০টায় সিলেট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ আসনে আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে ১৮১৬০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদিন পেয়েছেন ৬৫৭৬৬ ভোট। বিস্তারিত দেখুন ভিডিওতে...