তিস্তার চরাঞ্চলের এক গ্রাম বদলে গেছে কয়েকজন তরুণের উদ্যোগে। মেহেদী হাসান ও তাঁর বন্ধুদের গড়া সংগঠনের মাধ্যমে নকশার কাজ করে স্বাবলম্বী হয়েছেন শত শত নারী। শুধু তা–ই নয়, গ্রামের মানুষদের শিক্ষা, স্বাস্থ্য, রক্তদান ও বাল্যবিবাহ প্রতিরোধেও কাজ করছেন এই তরুণেরাই। কীভাবে শুরু হলো তাঁদের যাত্রা, কীভাবে চলছে তাঁদের উদ্যোগ? বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে…