মানিকগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, বোমা ও ককটেল উদ্ধার

মানিকগঞ্জের হরিরামপুরে যৌথ বাহিনীর অভিযানে পদ্মা নদীর দুর্গম এলাকা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র, বোমা, ককটেল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে লেছড়াগঞ্জ বাজারসংলগ্ন এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম।