বিমানের এমডির বাসায় গৃহকর্মী নির্যাতন: কী দোষ ছিল আমার মেয়ের, প্রশ্ন বাবার

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাফিকুর রহমানের বাসায় নির্যাতনের শিকার ১১ বছরের শিশু গৃহকর্মীর এখন চিকিৎসা চলছে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে। শিশুটির শরীরজুড়ে পোড়া ক্ষত, নীলচে আঘাতের দাগ। যন্ত্রণায় ঠিকমতো কথাও বলতে পারছে না সে। শিশুটির বাবা প্রশ্ন করছেন, কী দোষ ছিল তাঁর সন্তানের। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে–