দেশের উন্নয়ন নারীর ক্ষমতায়ন ছাড়া অসম্পূর্ণ: জুবাইদা রহমান

বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে নারীবান্ধব সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান। তিনি বলেন, দেশের উন্নয়ন নারীর ক্ষমতায়ন ছাড়া সম্ভব নয় এবং নারীশিক্ষাকে স্নাতকোত্তর পর্যন্ত বিনা মূল্যে করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ কার্যকর বাস্তবায়নের কথাও উল্লেখ করেন তিনি।