কোনো দিন হয়তো শুনতে হবে জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন

কোনো দিন হয়তো শুনতে হবে জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল বলে মন্তব্য করেছেন কক্সবাজার–১ আসনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ। ৩ ফেব্রুয়ারি সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার এক নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে আজকে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বলা শুরু হয়েছে।