ডাকসু নির্বাচন হতেই হবে: ভিপি প্রার্থী আবিদুল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করেছিলেন হাইকোর্ট, ১ সেপ্টেম্বর বিকেলে। এরপর হাইকোর্টের সে আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এ নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করে ছাত্রদল–সমর্থিত প্যানেল।