চাকসু নির্বাচনের খসড়া আচরণবিধির সভায় হট্টগোল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের খসড়া আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশনের আয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সভায় হট্টগোল হয়েছে। সভায় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে সভা বর্জন করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। ১১ সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে এই আলোচনা সভা হয়। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...