‘খড়ি বিক্রি করে পাঁচ ছেলে–মেয়ে মানুষ করছি; কিন্তু দেখে না, দোয়া করি ভালো থাকুক’

মা দিবসে সবাই যখন মাকে নিয়ে উদ্‌যাপনে ব্যস্ত, তখন রংপুরের একটি বৃদ্ধাশ্রমে অসহায়, নিপীড়িত ও অপ্রকৃতিস্থ কিছু মা কাটাচ্ছেন একাকী জীবন। কেউ সন্তান হারিয়েছেন, কেউ সন্তানদের অবহেলায় আশ্রয় নিয়েছেন বৃদ্ধাশ্রমে। তবুও সন্তানদের জন্য তাঁদের ভালোবাসা আর দোয়া থেমে নেই। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...