বাগেরহাটে ভোটকেন্দ্রের বাইরে বিএনপি–জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৯

সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাগেরহাটের শরণখোলায় বিএনপি ও জামায়াত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৯ জন আহত হয়েছেন। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সোনাতলা গ্রামে একটি ভোটকেন্দ্রে যাওয়ার পথে এ সংঘর্ষ হয়। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে -