ভোলার দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টার মোতায়েন থাকবে: নৌবাহিনীপ্রধান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলার দুর্গম এলাকার ভোটকেন্দ্রগুলোয় নিরাপত্তা ও লজিস্টিক সহায়তায় বিশেষ জলযান ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। রোববার (৮ ফেব্রুয়ারি) ভোলা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। প্রয়োজনে জরুরি পরিস্থিতিতে নৌবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হবে বলেও উল্লেখ করেন তিনি।