আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে নতুন টাকা কিনতে মানুষের ভিড় বেড়েছে। ফুটপাতজুড়ে বসেছে নতুন নোট বিক্রির অস্থায়ী দোকান। ঈদের সালামি ও উপহার দেওয়ার জন্য অনেকেই নতুন নোট কিনতে সেখানে ভিড় করছেন। বিক্রেতারা বিভিন্ন অঙ্কের নতুন নোট সাজিয়ে ফুটপাতে বসে বিক্রি করছেন। বিশেষ করে ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোটের চাহিদা বেশি। ব্যাংক থেকে সংগ্রহ করা এসব নতুন নোট কিছুটা বেশি দামে বিক্রি করা হচ্ছে বলে জানান বিক্রেতারা।