<p>যাত্রাবাড়ী থানার পৃথক দুটি হত্যার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। </p>