আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষে ভোট না দিলে ‘রেহাই নেই’ বলে হুমকি দিয়েছেন বিএনপির এক নেতা। ৩০ জানুয়ারি সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় নির্বাচনী প্রচারে এই বক্তব্য দেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।