জুলাই আহতদের মুখ দেখানোর জায়গা নাই: হাসনাত আবদুল্লাহ

জুলাই আহত ও গেল ১৭ বছর ধরে যাঁরা নির্যাতিত হয়েছেন তাঁদের মুখ দেখানোর জায়গা নেই বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ২৬ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের ২১তম বৈঠকে এ কথা বলেন তিনি।