নির্বাচনের পরিবেশ নষ্ট করতে কালোটাকা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল। ২৯ জানুয়ারি ফরিদপুরের সদরপুর উপজেলায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, একজন প্রার্থী সিন্ডিকেট করে বিভিন্ন পন্থায় কালো টাকা ছড়াচ্ছেন।