দেশের রেস্তোরাঁ ব্যবসা চাঁদাবাজির খাতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। তিনি বলেন, বড় করপোরেট প্রতিষ্ঠানের আগ্রাসনে দেশের প্রান্তিক রেস্তোরাঁ ব্যবসায়ীরা অস্তিত্বের সংকটে পড়েছেন। ২১ মে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘সংকটকালের বাজেট ও জনপ্রত্যাশা’ শীর্ষক প্রথম আলো গোলটেবিলে এ কথা বলেন তিনি।