এটা রাজনৈতিক মামলা, এবার সিদ্ধান্ত আপনার: বিচারকের উদ্দেশে টিপু মুনশি

‘আপনিও জানেন, এটা একটা রাজনৈতিক মামলা। এবার সিদ্ধান্ত আপনার।’ বিচারকের উদ্দেশে এমন কথা বলেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ৯ ফেব্রুয়ারি স্বেচ্ছাসেবক দলের কর্মী বেল্লাল হত্যাচেষ্টা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে আদালতে তোলা হলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন । বিস্তারিত ভিডিও প্রতিবেদনে—