নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজনে প্রথম আলো-স্টার নিউজের সমঝোতা চুক্তি

তৃণমূলের নারী ফুটবলারদের বড় মঞ্চে তুলে আনার স্বপ্ন নিয়ে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে ‘প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিবন্ধিত ‘ওয়ান’ স্টারভুক্ত সম্ভাব্য ৩৭টি নারী ফুটবল একাডেমি নিয়ে স্টার নিউজের পৃষ্ঠপোষকতায় এ মাসেই শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট আয়োজন করছে প্রথম আলো। গতকাল প্রথম আলো ও স্টার নিউজের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।