২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান–ইসরায়েল সংঘাত আরও তীব্র হয়েছে। ৫ মার্চ তেহরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলার খবর পাওয়া গেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে, আহত হয়েছেন ছয় হাজারের বেশি মানুষ। এদিকে ইসরায়েল কোম শহরে ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলার দাবি করেছে। পাল্টা জবাবে ইরান ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব মার্কিন সিনেটে ব্যর্থ হয়েছে। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...