এক দিনে দুই ম্যাচ জিতে প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে উঠেছে নড়াইলের দুরন্ত উইমেন্স স্পোর্টস একাডেমি। সকালে রসুলপুরকে ৩–১ এবং বিকেলের আঞ্চলিক ফাইনালে কুষ্টিয়াকে ৭–১ গোলে হারায় তারা। ফাইনালে টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক করে ম্যাচসেরা হন পূর্ণিমা রানী মন্ডল। খুলনা অঞ্চলের প্রথম এবং টুর্নামেন্টের তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দুরন্ত।