<p>এলি রুমের রেকর্ড ১৫ সেভে ইকুয়েডরকে আটকে দিয়েছে কুরাসাও। বদলি ডেনিজ উন্দাভের জোড়া গোলে নকআউট নিশ্চিত করেছে জার্মানি। আর সুইডেনকে উড়িয়ে বিশ্বকাপে গোলের সেঞ্চুরি পূরণ করেছে নেদারল্যান্ডস।</p>