দেশের নারী ফুটবলের ভবিষ্যৎ আরও শক্তিশালী করতে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ‘প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬’।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নিবন্ধিত সম্ভাব্য ৩২টি ‘এ’ স্টার-ভুক্ত একাডেমিকে নিয়ে সিলেট, রংপুর, চট্টগ্রাম ও ঢাকায় চারটি অঞ্চলে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।
টুর্নামেন্টের সার্বিক রূপরেখা ও প্রস্তুতি নিয়ে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে পরিচালনা কমিটির প্রথম সভা। এ সময় উপস্থিত ছিলেন নারী ফুটবলের সাবেক ও বর্তমান খেলোয়াড়, কোচ, সংগঠক, বাফুফে কর্মকর্তা ও ফুটবল–সংশ্লিষ্ট বিশিষ্টজনেরা।