একজন শিক্ষক, তাঁর প্রভাব কেবল পাঠদান বা শ্রেণিকক্ষের মাঝেই সীমাবদ্ধ থাকে না। তাঁর কাজের পরিধি বিদ্যালয়ের গন্ডি পেরিয়ে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। এমনই অনুপ্রেরণাদায়ী শিক্ষাগুরুদের প্রতি ‘বিশ্ব শিক্ষক দিবস’–এ জানাই অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা।
এমন শিক্ষকদের নিয়ে প্রথম আলো ডটকমের বিশেষ আয়োজন ‘একজন শিক্ষক: প্রজন্মের কারিগর’। সহযোগিতায় ইউনিভার্সিটি অব স্কলার্স। এইচ এম আতিফ ওয়াফিকের উপস্থাপনায় এ পর্বে থাকছে বগুড়ার ধনুট উপজেলার বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. ফৌজিয়া হক বীথির গল্প।
বিস্তারিত ভিডিওতে...