প্রথমবারের মতো কাতারে ইসরায়েলের হামলা, উপসাগরীয় দেশগুলোতে নতুন উত্তেজনা

ইসরায়েলের হামলা এবার আর গাজা বা লেবাননে সীমাবদ্ধ থাকল না—প্রথমবারের মতো কাতারের রাজধানী দোহায় সরাসরি আঘাত হানল তেলআবিব। এর মধ্য দিয়ে উপসাগরীয় রাজনীতিতে তৈরি হলো নতুন উত্তেজনা। কাতারের ওপর ইসরায়েলের এই হামলায় ঐক্যবদ্ধ উপসাগরীয় দেশগুলো, কিন্তু আদৌ কি এর জবাব দিতে পারবে?