অভিবাসী বিষয়ে সুইজারল্যান্ডে গণভোট

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো থেকে আসা অভিবাসীদের ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে গতকাল রোববার গণভোট হয়েছে সুইজারল্যান্ডে।
এ গণভোটের কারণে ইইউয়ের সঙ্গে দেশটির বিরোধ সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে। সুইজারল্যান্ড ইইউয়ের অন্তর্ভুক্ত না হলেও দেশটি এ সংস্থার কয়েকটি সদস্যদেশ দিয়ে ঘেরা এবং ইইউয়ের সঙ্গেই তার অধিকাংশ বাণিজ্য হয়। গণভোটের প্রস্তাবক ও পার্লামেন্টের বৃহত্তম দল সুইস পিপলস পার্টি বলেছে, ইইউ নাগরিকদের জন্য অভিবাসনের দুয়ার পুরোপুরি খুলে দেওয়া ছিল একটি বড় ভুল।
১৯৯৯ সালে এ বিষয়ে ইইউ- সুইজারল্যান্ড চুক্তি হয়। ২০০৭ সাল থেকে সুইজারল্যান্ডের চাকরির বাজারে ইইউভুক্ত দেশগুলোর সমান অধিকার। এএফপি।