অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে গতকাল মঙ্গলবার শপথ নিয়েছেন জুলিয়া গিলার্ড। তিনি দেশটির নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রী।গত মাসের সাধারণ নির্বাচনে সরকার গঠনের মতো আসন পেতে ব্যর্থ হয় প্রধানমন্ত্রী গিলার্ডের লেবার পার্টি ও বিরোধী নেতা টনি অ্যাবটের নেতৃত্বাধীন জোট। এতে তৈরি হয় ঝুলন্ত পার্লামেন্টের। স্বতন্ত্র ও গ্রিন পার্টির আইনপ্রণেতাদের সমর্থনে সরকার গঠন করেন জুলিয়া গিলার্ড।এদিকে সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন স্মিথকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বিবিসি ও রয়টার্স।