ইসলামি জঙ্গিদের হামলার আশঙ্কায় গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায় বড় ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়েছে। চরমপন্থীরা এলোপাতাড়িভাবে সাধারণ মানুষ হত্যার পরিকল্পনা করছে—এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে সিডনি ও ব্রিসবেনে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। ৮০০ পুলিশ সদস্য অভিযানে অংশ নেন। অস্ট্রেলিয়ার পুলিশ বলছে, এটি দেশটির ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গিবিরোধী অভিযান। বিবিসি ও রয়টার্স