আটলান্টিকে আর্মস্ট্রংয়ের দেহভস্ম

চাঁদের মাটিতে অবতরণকারী প্রথম নভোচারী নিল আর্মস্ট্রংয়ের দেহভস্ম আটলান্টিক মহাসাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে। মার্কিন নৌবাহিনীর একটি রণতরি থেকে গত শুক্রবার রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দেহভস্ম ভাসিয়ে দেওয়া হয়। এ সময় তাঁর স্ত্রী ক্যারোল আর্মস্ট্রং উপস্থিত ছিলেন। গতকাল নাসা এ কথা জানিয়েছে।গত ২৫ আগস্ট মৃত্যুবরণ করেন আর্মস্ট্রং।এর আগে গত বৃহস্পতিবার ওয়াশিংটনের ন্যাশনাল ক্যাথেড্রালে তাঁর স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে শত শত মানুষ অংশ নেয়। সিএনএন।