জঙ্গি ইসলামপন্থী বন্দুকধারীদের নির্মম হামলার শিকার কেনিয়ার ওয়েস্টগেট বিপণিবিতানের ধ্বংসাবশেষ থেকে আরও কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ এখনো হতাহত ও ঘটনার সূত্রের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে। পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ থেকে নয়টি মৃতদেহ পাওয়া গেছে বলে গতকাল বুধবার পুলিশের ঊর্ধ্বতন সূত্র জানায়। সূত্রটি বলেছে, আগুনে বিকৃত হওয়ায় কয়েকটি মৃতদেহের পরিচয় জানতে ডিএনএ পরীক্ষা করতে হবে। এএফপি।