ইইউ ছাড়ার পক্ষে

যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের হয়ে যাওয়ার পক্ষে দেশটিতে জনসমর্থন বেড়ে ৪৯ শতাংশে দাঁড়িয়েছে। এই জোটে দেশটির রয়ে যাওয়ার পক্ষের সমর্থনের চেয়ে এটা ২ শতাংশ পয়েন্ট বেশি। ডেইলি টেলিগ্রাফ পত্রিকা পরিচালিত ওআরবি জনমত জরিপে গতকাল মঙ্গলবার এ ইঙ্গিত মেলে। ১১ থেকে ১৪ মার্চ পর্যন্ত ৮২৩ জনের টেলিফোন সাক্ষাৎকারের ভিত্তিতে করা এ জরিপে ৪ শতাংশ অংশগ্রহণকারী বলেন, ইইউ ত্যাগ করা না-করা বিষয়ে গণভোটে অংশ নেওয়া নিয়ে তাঁরা এখনো সিদ্ধান্তহীন।
রয়টার্স