ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহকে গতকাল বুধবার জরুরি আইন প্রয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে। গতকাল বুধবার দেশটির পার্লামেন্টে এ বিষয়ে একটি আইন পাস হয়েছে।এ আইনের ফলে সালেহ দেশটির সংবিধান স্থগিতসহ গণমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ ও সড়ক বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা জারির ক্ষমতা পেয়েছেন। এ ছাড়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে গ্রেপ্তার ও আটকাদেশ প্রদানেরও ক্ষমতা পেয়েছেন তিনি।ইয়েমেনের ৩০১ আসনবিশিষ্ট পার্লামেন্টে সালেহর ক্ষমতাসীন দলেরই প্রাধান্য বেশি। গতকাল বুধবার বিরোধীদলীয় ও স্বতন্ত্র সাংসদসহ সালেহর দলের বহু সাংসদ পার্লামেন্টে ওই আইনের পক্ষে ভোট দেওয়া থেকে বিরত থাকেন। পার্লামেন্ট জানায়, গতকাল ১৬০ জনেরও বেশি সাংসদ সেখানে উপস্থিত ছিলেন। এএফপি।