নরওয়ের পার্লামেন্টের এক সদস্য চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য উইকিলিকসকে মনোনীত করেছেন। গতকাল বুধবার তিনি এ কথা জানান।ভিন্ন ধারার সংবাদমাধ্যম উইকিলিকস গত বছর যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের হাজার হাজার নথি ফাঁস করে বিশ্বজুড়ে হইচই ফেলে। ওয়েবসাইটটি এখনো বিশ্বের বিভিন্ন দেশের গোপন নথিপত্র প্রকাশ করে যাচ্ছে।ক্ষমতাসীন বাম-ঘেঁষা জোটের শরিক দল সোশ্যালিস্ট লেফট পার্টির সদস্য স্নোর ভলেন ব্লগে লিখেন, চীনে মানবাধিকার, গণতন্ত্র ও বাকস্বাধীনতার সংগ্রামের জন্য কারাবন্দী চীনা ভিন্নমতাবলম্বী লিউ সিয়াওবোকে গত বছর শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়।সদস্য ব্লগে লেখেন, দুর্নীতি, যুদ্ধাপরাধ ও নির্যাতনের বিরুদ্ধে লড়াইয়ে উইকিলিকসের ব্যাপক ভূমিকা রয়েছে। শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা গত মঙ্গলবার শেষ হয়েছে। এএফপি।