কঙ্গো প্রজাতন্ত্রের এম২৩ বিদ্রোহী নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছে নিরাপত্তা পরিষদ। পূর্বাঞ্চলীয় কঙ্গোয় বেসামরিক মানুষের ওপর হামলা চালানোয় এম২৩ বিদ্রোহীদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।নিরাপত্তা পরিষদ জানিয়েছে, কঙ্গোতে যারা অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। চলতি সপ্তায় জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেল অভিযোগ করেছে, রুয়ান্ডা ও উগান্ডা এম২৩কে অস্ত্র সরবরাহসহ অন্যান্য সহায়তাও দিচ্ছে। তবে দেশ দুটি এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এএফপি।