মিসরের রাজধানী কায়রোসহ দেশটির বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকেরা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে। এ সময় বিরোধীদের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। মুরসির সমর্থকদের দমনে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
চলমান দমন-পীড়নের মধ্যেও মুরসি-সমর্থক মুসলিম ব্রাদারহুডের সমর্থকেরা গতকাল জুমার নামাজের পর কায়রোর আবদুল মোনেম রিয়াদ স্কয়ারে বিক্ষোভ মিছিল বের করে। তাদের তাহরির স্কয়ারে প্রবেশ ঠেকাতে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে রামসেস স্কয়ারের দিকে পিছু হটে যায় বিক্ষোভকারীরা। এএফপি ও বিবিসি।