কুয়েতের ১৫ এমপির হিসাবে বিপুল অর্থ জমা!

কুয়েতের ১৫ এমপির ব্যাংক হিসাব নম্বরে বিপুল পরিমাণ অর্থ জমা হয়েছে। সন্দেহ করা হচ্ছে, পাচারের উদ্দেশ্যে অজ্ঞাত উ ৎ স থেকে এসব অর্থ এমপিদের নিজ নিজ হিসাব নম্বরে পাঠানো হয়। গতকাল বৃহস্পতিবার দেশটির গণমাধ্যমের খবরে এ তথ্য প্রকাশ করা হয়।আল-জারিদা পত্রিকার খবরে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা ওই সন্দেহজনক অর্থ জমা হওয়ার বিষয়টি সরকারি কৌঁসুলিকে জানান।ওই ১৫ জন এমপির হিসাব নম্বরে অজানা উ ৎ স থেকে রহস্যজনক কোটি কোটি ডলার জমা দেওয়া হচ্ছে বলে কুয়েতের তিনটি ব্যাংকের কর্মকর্তারা কয়েক মাস আগে সরকারি কৌঁসুলিকে জানান। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত সেপ্টেম্বরে তদন্ত শুরু করেন কৌঁসুলি।খবরে বলা হয়, এ ঘটনায় এমপিদের জিজ্ঞাসাবাদ করতে তাঁদের দায়মুক্তি প্রত্যাহারের জন্য পার্লামেন্টকে অনুরোধ জানাবেন সরকারি কৌঁসুলি। এএফপি।