চীনে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৩৫

চীনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জনে পৌঁছেছে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন বিদেশিও রয়েছেন। আহত ব্যক্তিদের সংখ্যা বেড়ে পৌঁছেছে ২১০ জনে। উদ্ধার ত ৎ পরতা অব্যাহত রয়েছে। দুর্ঘটনার পর কমপক্ষে ২০টি ট্রেনের চলাচল স্থগিত করা হয়।গতকাল রোববার চীনা কর্তৃপক্ষ দেশের রেল যোগাযোগ-ব্যবস্থায় নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। চীনা প্রেসিডেন্ট হু জিনতাও ও প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও যত দ্রুত সম্ভব আটকে পড়াদের উদ্ধারের নির্দেশ দিয়েছেন। উপপ্রধানমন্ত্রী ঝাং দেজিয়াং দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এএফপি, রয়টার্স।