ভেনেজুয়েলায় নির্বাচন অনুষ্ঠানের এখনো তিন মাস সময় রয়েছে। এরই মধ্যে গত মঙ্গলবার প্রকাশিত এক জনমত জরিপে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হেনরিক ক্যাপরিলসের চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট হুগো চাভেজ।ভেনেজুয়েলার স্থানীয় ও স্বীকৃত জনমত যাচাইকারী প্রতিষ্ঠান ডাটানালাইসিস গত মে মাসে জরিপটি চালায়। জরিপের ফলাফলে দেখা গেছে, ভোটারদের ৪৩ দশমিক ৬ শতাংশ চাভেজকে সমর্থন করেন। অন্যদিকে ২৭ দশমিক ৭ শতাংশের সমর্থন রয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ক্যাপরিলসের প্রতি। এ হিসাবে প্রায় ১৫ দশমিক ৯ শতাংশ ব্যবধানে এগিয়ে আছেন চাভেজ। অবশ্য এর এক মাস আগে গত এপ্রিল মাসে একই প্রতিষ্ঠান পরিচালিত জরিপে ক্যাপরিলসের চেয়ে ১৭ দশমিক ২ শতাংশ ব্যবধানে এগিয়ে ছিলেন তিনি। রয়টার্স।