ইসলামিক স্টেটের (আইএস) দখল থেকে ইরাকের মসুল শহর পুনর্দখল করতে সামরিক হস্তক্ষেপ করা হলে তা কয়েক বছরের মধ্যে সাধারণ মানুষের বাস্তুহারা হওয়ার সবচেয়ে ভয়াবহ ঘটনার জন্ম দিতে পারে। গতকাল মঙ্গলবার এ সতর্কতা উচ্চারণ করেছে জাতিসংঘ। ইরাকের সরকারি বাহিনী মসুলে আইএসের সবশেষ শক্ত ঘাঁটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে। এ প্রেক্ষাপটে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) দপ্তর জানিয়েছে, নতুন সামরিক অভিযান আরও ১০ লাখ লোককে বাস্তুহারা করতে পারে।