জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল গতকাল শনিবার এক ঝটিকা সফরে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ কুন্দুজে যান। বড়দিনের আগে দেশটিতে নিযুক্ত জার্মান সেনাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তিনি এ সফর করছেন। তবে নিরাপত্তার স্বার্থে তাঁর সফরের সময়সূচি গোপন রাখা হয়। সফরে মেরকেলের সঙ্গে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী কার থিওডর সু গুটেনবার্গও রয়েছেন। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা-সহায়তা বাহিনীর (আইএসএএফ) অধীনে আফগানিস্তানে চার হাজার ৮০০ জার্মান সেনা মোতায়েন রয়েছে। এএফপি।