স ং ক্ষি প্ত বি শ্ব স ং বা দ

তারকা হতে...

চীনের গুয়াংজু প্রদেশে নিজের চার মাসের শিশুসন্তান বিক্রির দায়ে সম্প্রতি জু নামের এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পুলিশ জানায়, টেলিভিশনে সংগীত প্রতিভা অন্বেষণ শোতে অংশ নিতে জু প্রায় এক লাখ ২৬ হাজার টাকায় পাচারকারীদের কাছে তাঁর ছেলেশিশুকে বিক্রি করে দেন। সন্তানকে খুঁজে না পেয়ে জুর স্ত্রী পুলিশে খবর দেন। পরে রহস্য বের হয়। টাইমস অব ইন্ডিয়া।