দূরদেশে ঈদ

এক মাস সিয়াম সাধনার পর আজ রোববার বিশ্বের বিভিন্ন দেশে উদ্‌যাপন করা হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

ইন্দোনেশিয়ার জাকার্তায় বড়দের পাশাপাশি ঈদের জামাতে অংশ নিয়েছে এই ছোট্ট শিশুটিও। ছবি: রয়টার্স
ইন্দোনেশিয়ার জাকার্তায় বড়দের পাশাপাশি ঈদের জামাতে অংশ নিয়েছে এই ছোট্ট শিশুটিও। ছবি: রয়টার্স
ফিলিপাইনে বিদ্রোহীদের ওপর সরকারি বাহিনীর অব্যাহত আক্রমণের কারণে দেশটির মারওয়ি শহরে একটি মসজিদের ভেতরে ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা। ছবি: রয়টার্স
সিঙ্গাপুরের আল মুকমিনি মসজিদে ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা। ছবি: রয়টার্স
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওতে ইলিগান সিটির সিটি হলের ভেতরে ঈদের নামাজ আদায় করছেন নারীরা। ছবি: এএফপি
এক মাস রোজা শেষে তাইওয়ানের তাইপেতে ঈদুল ফিতরের নামাজে অংশ নেন মুসলিম নারীরা। ছবি: রয়টার্স
ফিলিপাইনে বিদ্রোহী মাউতি লোকজনের বিরুদ্ধে সরকারি বাহিনীর অভিযানের মধ্যেই একটি মসজিদের বাইরে ঈদুল ফিতরের নামাজ আদায় করছেন পুলিশ সদস্যরা। ছবি: রয়টার্স