মিসরের দ্বিতীয় দফার পার্লামেন্ট নির্বাচনে ইসলামপন্থী দলগুলো প্রায় ৯০ শতাংশ আসনে জয়ী হয়েছে। ফলে ইসলামপন্থীরা সরকার গঠনের দিকে বেশ এগিয়ে গেছে। গতকাল শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে এ কথা বলা হয়।আল-আহরাম পত্রিকা জানায়, তিন দফার নির্বাচনের দ্বিতীয় দফায় মুসলিম ব্রাদার হুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস (এফজেপি) দল ৬০টির মধ্যে ৪০টি আসনে জয়ী হয়েছে। আর অতিরক্ষণশীল সালাফিস্ট আল-নুর দল ১৩টি আসনে জয়ী হয়েছে। হোসনি মোবারকের পতনের পর মিসরের পার্লামেন্ট নির্বাচনে গত ২৮ নভেম্বর প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথম দফার নির্বাচনের ফলাফলে ইসলামপন্থীরা এগিয়ে রয়েছে। এএফপি।