দ্বীপে আটকে রাখার পরামর্শ

অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ করতে না দিয়ে বরং তাদের আলাদা দ্বীপে রাখাই উচিত বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেবাস্টেইন কার্জ। গতকাল রোববার প্রকাশিত একটি সংবাদপত্রের সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী কার্জ বলেন, অস্ট্রেলিয়ার অভিবাসননীতি কঠিন। কেউ যদি নৌকায় করে সেখানে পৌঁছাতে চায় তবে তাদের প্রবেশ করতে না দিয়ে প্রশান্ত মহাসাগরের নাউরু ও পাপুয়া নিউগিনিতে পাঠানো হয়। অভিবাসন-প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের সেখানে আটকে রাখা হয়। শরণার্থীদের ঢল ঠেকাতে ইউরোপকেও নীতি হিসেবে একই পন্থা অনুসরণ করতে বলেন সেবাস্টেইন। তিনি বলেন, ইউরোপকে এ সিদ্ধান্তে আসা দরকার যে কেউ যদি অবৈধ পন্থায় সেখানে প্রবেশ করতে চায় তবে অভিবাসনের অধিকার পাবে না।
এএফপি