শত্রুর গতিবিধির ওপর নজরদারির লক্ষ্যে কয়েক মাসের মধ্যে ‘ফজ্র’ নামে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান। গতকাল শনিবার প্রতিরক্ষামন্ত্রী আহমাদ ভাহিদির বরাত দিয়ে প্রকাশিত ইরানি বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে এ কথা বলা হয়।ভাহিদি বলেন, একই সময় ইরান মহাশূন্যে রাসাদ-১ (পর্যবেক্ষণ) নামে আরেকটি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে।প্রতিরক্ষামন্ত্রীর উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘ইরান বিভিন্ন স্যাটেলাইট তৈরি করছে। ইরানি বছরের (মার্চ, ২০১১) শেষ নাগাদ ফজ্র ও রাসাদ উৎক্ষেপণ করা হবে। ফজ্র চলবে সৌরশক্তিতে। এএফপি।